বুধের চালে বদলে যাবে ভাগ্য! ফেব্রুয়ারিতেই কপাল খুলছে ৪ রাশির, ইনকাম হবে বাম্পার

জ্যোতিষশাস্ত্রে বুধকে বলা হয় বুদ্ধি ও বাণিজ্যের কারক। ২০২৬ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে কুম্ভ রাশিতে বুধের এক বিরল দোলাচল চলতে চলেছে। গত ১০ ফেব্রুয়ারি বুধ উদিত হয়েছে, এরপর ২৮ ফেব্রুয়ারি তা ফের অস্ত যাবে এবং পুনরায় ১৩ মার্চ উদয় হবে। বুধের এই ‘লুকোচুরি’ খেলায় চার রাশির জাতকদের জীবনে আসতে চলেছে রাজকীয় সুখ। ভাগ্যের চাকা ঘুরে হতে পারে প্রবল ধনলাভ।
দেখে নিন কোন ৪ রাশির কপাল খুলছে:
১. মিথুন রাশি (Gemini): বুধের অবস্থানে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। জীবনযুদ্ধে আপনি শুধু জয়ীই হবেন না, আপনার নেওয়া সঠিক সিদ্ধান্তের প্রশংসা করবেন সবাই। আটকে থাকা কাজগুলো দ্রুত মিটে যাবে এবং ধীরে ধীরে হাতে আসবে বড় অঙ্কের টাকা। কর্মক্ষেত্রে প্রোমোশনের প্রবল সম্ভাবনা রয়েছে, পরিবারেও বজায় থাকবে সুখ-শান্তি।
২. কন্যা রাশি (Virgo): কন্যা রাশির জাতকদের জন্য এই সময়টি লটারি পাওয়ার মতো! আর্থিক দিক থেকে আপনি দারুণ শক্তিশালী হবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসার পাশাপাশি পদোন্নতির যোগ রয়েছে। বিশেষ করে ১৩ মার্চের পর কোথাও বিনিয়োগ করলে মাল্টিপ্লায়ার এফেক্ট দেখতে পাবেন। ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট পাবেন, যা ব্যবসার ভোল বদলে দেবে।
৩. তুলা রাশি (Libra): তুলা রাশির জাতকদের আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার রুচি ও সৃজনশীলতা বাড়বে যা সমাজে আপনার মান-যশ বৃদ্ধি করবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা কমবে অভিভাবকদের। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি বা সম্পর্ক ভবিষ্যতে বিপুল লাভের পথ প্রশস্ত করবে।
৪. ধনু রাশি (Sagittarius): আপনার দীর্ঘদিনের পরিকল্পনাগুলো এবার বাস্তবায়িত হতে চলেছে। বুধ অস্ত যাওয়ার পর আপনার জীবনে আনন্দের জোয়ার আসবে। সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কের উন্নতি হবে। সব মিলিয়ে একটি সোনালী সময়ের দিকে এগিয়ে যাচ্ছেন ধনু রাশির জাতকরা।
বিদ্র: এই প্রতিবেদনটি প্রচলিত বিশ্বাস ও জ্যোতিষতত্ত্বের ওপর ভিত্তি করে লেখা। কোনো বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।