বুড়ো হবে না হার্ট! পাতে রাখুন এই ৬ জাদুকরী ডাল, হৃদরোগ থাকবে ১০০ হাত দূরে

আজকের দ্রুতগতির জীবনযাত্রা, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং মাত্রাতিরিক্ত মানসিক চাপের কারণে অল্প বয়সেই মানুষ হৃদরোগের শিকার হচ্ছে। চিকিৎসকদের মতে, শরীরে জমে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থই হার্টের বারোটা বাজাচ্ছে। তবে সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই! আয়ুর্বেদ এবং আধুনিক পুষ্টিবিজ্ঞান—উভয়ই মনে করে যে, প্রতিদিনের ডায়েটে নির্দিষ্ট ৬টি ডাল অন্তর্ভুক্ত করলে হৃদপিণ্ডকে রাখা যায় চিরতরুণ।

কেন ডাল হার্টের জন্য সেরা? ডাল এবং মটরশুঁটিতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে, যা শরীরের ‘খারাপ কোলেস্টেরল’ (LDL) কমাতে সাহায্য করে। কোলেস্টেরল বেড়ে গেলে রক্তনালীতে চর্বি জমে হৃদপিণ্ডের রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। ডাল খেলে রক্তচাপ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

হৃদয় সুস্থ রাখতে যে ৬টি ডাল খাবেন: পুষ্টিবিদদের মতে, মসুর, মুগ, রাজমা (কিডনি বিন), ছোলা, বরবটির দানা (কাউপি) এবং মথ ডাল হৃদরোগীদের জন্য মহৌষধ। এগুলোর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় তা রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। কেবল ডালই নয়, হার্টকে সতেজ রাখতে এর সাথে সালাদ, স্যুপ এবং ব্রাউন রাইস অন্তর্ভুক্ত করার পরামর্শ দিচ্ছে আ