IDFC FIRST Bank-এ বড় বিনিয়োগ! প্রায় ১০% শেয়ার কিনছে ICICI ব্যাংক গোষ্ঠী, সবুজ সংকেত দিল আরবিআই

ভারতীয় ব্যাংকিং সেক্টরে বড়সড় রদবদলের ইঙ্গিত। IDFC FIRST Bank-এর বড় অংশীদারিত্ব কিনতে চলেছে ICICI Bank গোষ্ঠী। ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সম্প্রতি ICICI প্রুডেন্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং আইসিআইসিআই ব্যাংক গোষ্ঠীর অন্যান্য ইউনিটকে এই ব্যাংকে ৯.৯৫ শতাংশ পর্যন্ত অংশীদারিত্ব কেনার অনুমতি দিয়েছে। এর ফলে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে এক শক্তিশালী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর প্রবেশ নিশ্চিত হলো।

আরবিআই-এর শর্তাবলী: রিজার্ভ ব্যাংক এই মেগা বিনিয়োগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত আরোপ করেছে:

  • সময়সীমা: অনুমোদনের তারিখ থেকে এক বছরের মধ্যে এই শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় এই অনুমতি বাতিল বলে গণ্য হবে।

  • সীমা: কোনো অবস্থাতেই মোট অংশীদারিত্ব (Paid-up Capital ও Voting Rights) ৯.৯৫ শতাংশের বেশি হতে পারবে না।

  • নিয়মকানুন: ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯, সেবি (SEBI) এবং ফেমা (FEMA)-এর সমস্ত নিয়ম কঠোরভাবে পালন করতে হবে।

বিনিয়োগকারীদের ওপর প্রভাব: আইসিআইসিআই প্রুডেন্সিয়াল দেশের অন্যতম বৃহত্তম এমিট ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের এই বিনিয়োগের খবরে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ওপর বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মনে করা হচ্ছে। আজ বাজার খোলার পর এই ব্যাংকের শেয়ারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।