. মৌলানার সাথে ছবি নিয়ে তোলপাড়! পবন খেরাকে মোক্ষম জবাব হিমন্ত বিশ্ব শর্মার, উল্টে গেল কংগ্রেসের চাল

২০২৬-এর অসম বিধানসভা নির্বাচনের আগে তুঙ্গে রাজনৈতিক পারদ। এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে এক বাংলাদেশি মৌলানার ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা করেছিলেন কংগ্রেস নেতা পবন খেরা। কিন্তু সেই চাল কার্যত বুমেরাং হয়ে ফিরল কংগ্রেসের দিকেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা দাবি করেছেন যে, ওই মৌলানা আসলে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং তাঁর পুত্র গৌরব গগৈয়ের ঘনিষ্ঠ ছিলেন।
তীর উল্টো দিকে: পবন খেরা অভিযোগ করেছিলেন যে, হিমন্ত যে মৌলানার সাথে দেখা করেছেন, তাঁর সাথে পাকিস্তানপন্থী জামাত-ই-ইসলামির যোগ রয়েছে। এর জবাবে হিমন্ত বিশ্ব শর্মা এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখেন, “পবন খেরাজি আমার ছবি দিয়ে আসলে নিজের পায়েই কুড়াল মেরেছেন। ওই মৌলানা তরুণ গগৈয়ের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর বাসভবনে গিয়েছিলেন এবং গৌরব গগৈয়ের সাথেও দেখা করেছিলেন।”
কংগ্রেস ছাড়ার কারণ ফাঁস: হিমন্ত বিশ্ব শর্মা আরও দাবি করেন যে, ২০১৫ সালে তাঁর কংগ্রেস ছাড়ার অন্যতম বড় কারণ ছিল এই ধরণের তোষণ নীতি। তিনি বলেন, “কংগ্রেসে থাকাকালীন আমায় বারবার বিভিন্ন মৌলানাদের সাথে দেখা করার নির্দেশ দেওয়া হতো। এই বৈাদর্শিক লড়াইয়ের জেরেই আমি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম।” উল্লেখ্য, কয়েকদিন আগেই গৌরব গগৈয়ের স্ত্রীর সাথে পাকিস্তানের যোগসূত্র নিয়ে এসআইটি (SIT) তদন্তের নির্দেশ দিয়েছিলেন হিমন্ত, যা নিয়ে বর্তমানে অসমের রাজনীতি সরগরম।