IB অ্যাডমিট কার্ড প্রকাশিত! ২২ ফেব্রুয়ারি পরীক্ষা, কীভাবে ডাউনলোড করবেন হলের টিকিট? জেনে নিন সরাসরি লিঙ্ক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো (IB) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত। আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৬ দেশজুড়ে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে টিয়ার-২ পরীক্ষা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) তরফে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড বা হল টিকিট প্রকাশ করা হয়েছে। টিয়ার-১ পরীক্ষায় সফল প্রার্থীরা এখন থেকেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
কিভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড? প্রার্থীরা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিচের পদ্ধতিতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন: ১. প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in অথবা www.ncs.gov.in-এ যান। ২. হোমপেজে থাকা “IB Security Assistant Tier 2 Call Letter” লিঙ্কে ক্লিক করুন। ৩. লগ-ইন পেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে অ্যাডমিট কার্ড ভেসে উঠবে। ৪. ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট অবশ্যই সংগ্রহে রাখুন।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশিকা: মনে রাখবেন, অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অ্যাডমিট কার্ডের পাশাপাশি একটি অরিজিনাল ফটো আইডি প্রুফ (আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড) সাথে রাখা বাধ্যতামূলক। কোনো ভুলভ্রান্তি এড়াতে পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪,৯৮৭টি শূন্যপদ পূরণ করা হবে। সফল প্রার্থীরা বেতন হিসেবে প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত পেতে পারেন।