মাত্র ৫টি পাতায় ৫ জনের পেট ভরবে! শিক্ষক কমলেশের ‘জাদুকরী’ সরিষা চাষে তোলপাড় বিহার

বিহারে সারন জেলার একমা ব্লকের বেতোয়ানিয়া গ্রামের বাসিন্দা কমলেশ তিওয়ারি। পেশায় তিনি এক জন সরকারি শিক্ষক হলেও, কৃষিকাজে তিনি যে নজির গড়েছেন তা এখন সারা জেলার আলোচনার বিষয়। কোনো রাসায়নিক সার বা অতিরিক্ত খরচ ছাড়াই তিনি এক বিশেষ প্রজাতির সরিষা বা রাই শাক চাষ করে আয়ের পথ তিনগুণ বাড়িয়ে ফেলেছেন।

এই শাকের বিশেষত্ব কী? কমলেশ বাবু জানিয়েছেন, এই শাকের পাতাগুলি সাধারণ সরিষা শাকের তুলনায় অনেক বড় এবং মাংসল। একটি পরিবারের পাঁচজন সদস্যের রান্নার জন্য মাত্র পাঁচটি পাতাই যথেষ্ট! এটি দেখতে অনেকটা বাঁধাকপির মতো এবং সারা বছর সবুজ থাকে। স্বাদেও এটি সাধারণ শাকের চেয়ে অনেক বেশি উন্নত এবং স্বাস্থ্যকর।

বিনা খরচে বাম্পার ফলন সবচেয়ে বড় বিষয় হলো, এই চাষে কোনো দামি সার বা কীটনাশকের প্রয়োজন হয় না। সামান্য জৈব সার (গোবর সার) এবং সঠিক সময়ে জল দিলেই অভাবনীয় ফলন পাওয়া যায়। বেলে বা এঁটেল—যে কোনো মাটিতেই এই চাষ সম্ভব। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হওয়ায় এর বাজারমূল্য ও চাহিদাও অনেক বেশি।

কৃষকদের জন্য নতুন বার্তা শিক্ষক কমলেশ তিওয়ারি প্রায়ই নতুন নতুন ফসল নিয়ে গবেষণা করেন। তিনি মনে করেন, কৃষকরা যদি প্রথাগত চাষ ছেড়ে এই ধরণের লাভজনক ও স্বল্প বিনিয়োগের ফসল বেছে নেন, তবে তাঁদের আয় কয়েকগুণ বেড়ে যাবে। বর্তমানে তাঁর এই ‘মডেল ফার্ম’ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন।