মাত্র ৮ হাজারে শুরু করুন এই ব্যবসা, ঘরে বসেই আয় হবে ৫০ হাজার! জানুন সরকারি ভর্তুকির খুঁটিনাটি

আধুনিক যুগে চাকরির পেছনে না ছুটে সামান্য পুঁজিতে নিজের ব্যবসা শুরু করাই বুদ্ধিমানের কাজ। ভারতীয় রান্নায় মশলা ছাড়া একদিনও চলে না, তাই এই ব্যবসার চাহিদা সারা বছর সমভাবে বজায় থাকে। মাত্র ৭,০০০ থেকে ৮,০০০ টাকা বিনিয়োগ করে আপনিও শুরু করতে পারেন নিজের মশলা তৈরির ইউনিট।
কেন শুরু করবেন এই ব্যবসা? রান্নাঘরে রোজ ব্যবহার হওয়া হলুদ, জিরা, ধনে, শুকনো লঙ্কা, এলাচ বা লবঙ্গের মতো উপাদান দিয়েই শুরু করা যায় এই ব্যবসা। ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি খাঁটি মশলার চাহিদা বাজারে প্রচুর। প্রতি কেজি মশলা ১০০-২০০ টাকা লাভে বিক্রি করে মাসে অনায়াসেই ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করা সম্ভব।
সরকারের বিশেষ সুবিধা ও ভর্তুকি উদ্যোক্তাদের উৎসাহ দিতে সরকার এই ক্ষেত্রে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আওতায় এই ব্যবসার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়।
আবেদনের যোগ্যতা ও নথিপত্র:
-
বয়স: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
-
প্রয়োজনীয় নথি: আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক পাসবুক, মোবাইল নম্বর এবং একটি প্রজেক্ট রিপোর্ট। এই নথিগুলো নিয়ে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করলে ঋণের সুবিধা এবং কারিগরি সহায়তা পাওয়া যাবে।