২০ হাজার টাকাতেই বিক্রি হলো সততা! ভিজিলায়েন্সের জালে পঞ্চায়েত দপ্তরের দাপুটে নারী

হরিয়ানার খড়খোদায় সরকারি অফিসে হানা দিয়ে এক মহিলা পাটোয়ারিকে গ্রেপ্তার করল অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)। ধৃত ওই মহিলা পাটোয়ারির নাম সুদেশ কুমারী। অভিযোগ, পঞ্চায়েত জমির মালিকানা সংক্রান্ত কাজ করে দেওয়ার বিনিময়ে তিনি সিদানা গ্রামের বাসিন্দা অনিলের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন।
ভিজিল্যান্স টিম তদন্তে জানতে পারে, সরাসরি টাকা না নিয়ে সুদেশ এক চা-বিক্রেতাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। পরিকল্পনা অনুযায়ী, বিডিপিও অফিসের ভেতরে ওই চা-বিক্রেতার হাতে টাকা দেওয়ার সময় ওত পেতে থাকা এসিবি-র টিম হানা দেয়। চা-বিক্রেতার কাছ থেকে টাকাটি উদ্ধার হতেই সুদেশ কুমারীকে গ্রেপ্তার করা হয়। সরকারি কর্মকর্তার এই গ্রেপ্তারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে এবং এর সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।