পড়াশোনার চাপ না কি অভিমান? মা-বাবার ‘ভালো করে পড়ো’ বলাটাই কাল হলো ১০ম শ্রেণির ছাত্রীর!

পরীক্ষার বাড়তি চাপ এবং মা-বাবার পড়ার কথা বলাকে কেন্দ্র করে কর্ণাটকের হাফেরি জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। জেলার মরোল গ্রামের বাসিন্দা, ১৬ বছর বয়সী নিঙ্গাম্মা বালান্নভার বিষপান করে আত্মহত্যা করেছে। স্থানীয় সরকারি হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী নিঙ্গাম্মার সামনেই ছিল এসএসএলসি (SSLC) পরীক্ষা।

সূত্রের খবর, বার্ষিক পরীক্ষা এগিয়ে আসায় নিঙ্গাম্মার মা-বাবা তাকে সময় নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করার উপদেশ দিয়েছিলেন। কিন্তু মা-বাবার এই বারবার পড়ার চাপ দেওয়াটা সহ্য করতে পারেনি কিশোরী। অভিমানে ঘরর মধ্যেই বিষপান করে সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে হুবলির কিমস (KIMS) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এক উদীয়মান প্রাণের এমন অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।