পাক যুদ্ধের আগে মহাবিপদে ভারত! অভিষেক হাসপাতালে, গম্ভীর কি সঞ্জুকে বসিয়ে এই ‘বিপজ্জনক’ চাল চালবেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নামিবিয়া এবং তারপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে চরম অস্বস্তিতে টিম ইন্ডিয়া। পেটে গুরুতর সংক্রমণের কারণে বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর অনুপস্থিতি ভারতীয় ম্যানেজমেন্টকে একটি কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে: ঈশান কিষাণের সাথে ইনিংস শুরু করবেন কে?

প্রাথমিকভাবে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে ব্যাক-আপ ওপেনার হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে তাঁর ফর্ম তথৈবচ। ৫ ইনিংসে মাত্র ৯.২০ গড়ে ৪৬ রান করা সঞ্জুর ওপর ভরসা রাখতে পারছেন না কোচ গৌতম গম্ভীর। পরিস্থিতি এতটাই বেগতিক যে, গত ম্যাচে সঞ্জুর হাত থেকে গ্লাভস কেড়ে নিয়ে ঈশান কিষাণকে কিপিং করতে পাঠান গম্ভীর। এমতাবস্থায় ওপেনিংয়ের জন্য গম্ভীরের ‘প্ল্যান বি’ হতে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ধীরগতির পিচে পিঞ্চ হিটার হিসেবে ওয়াশিংটনের সাবলীল ব্যাটিং এবং যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে লড়াইয়ে এগিয়ে রাখছে। পাকিস্তান ম্যাচে কলম্বোর ধীর পিচে ওয়াশিংটনের অফ-স্পিনও বাড়তি সুবিধা দিতে পারে। এখন দেখার, গম্ভীর কি স্যামসনকে শেষ সুযোগ দেবেন না কি ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বড় বাজি খেলবেন।