ইরানের সঙ্গে বেইমানি জর্ডানের? গোপন ঘাঁটিতে ১২টি মার্কিন যুদ্ধবিমান, ফাঁস স্যাটেলাইট চিত্র!

ওমানে যখন ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা চলছে, ঠিক তখনই জর্ডান থেকে আসা এক স্যাটেলাইট চিত্র চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক দিন আগেই জর্ডান সরকার ঘোষণা করেছিল যে, তারা ইরানের বিরুদ্ধে কোনো দেশকে তাদের মাটি ব্যবহার করতে দেবে না। কিন্তু ‘প্ল্যানেট ল্যাবস’-এর প্রকাশিত নতুন ছবিতে দেখা যাচ্ছে, জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে আমেরিকার ১২টি শক্তিশালী F-15E যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি ইরানের প্রতি জর্ডানের স্পষ্ট ‘বিশ্বাসঘাতকতা’। একদিকে ইরান যখন কোনো চাপ ছাড়াই আলোচনা করতে চাইছে, অন্যদিকে জর্ডান আমেরিকাকে ঘাঁটি দিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে। এই F-15E যুদ্ধবিমানগুলো দিন ও রাতে সমান দক্ষতায় দূরপাল্লার হামলা চালাতে সক্ষম। জর্ডান থেকে ইরাকের ওপর দিয়ে সরাসরি তেহরানে আঘাত হানার পরিকল্পনা করছে পেন্টাগন। উল্লেখ্য, ২০২৫ সালের জুনেও ইসরায়েলকে বাঁচাতে জর্ডান আমেরিকার হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিল। এই ছবিগুলি প্রমাণ করে যে, সরকারি বয়ান যাই হোক না কেন, যুদ্ধের ময়দানে জর্ডান কার্যত আমেরিকারই সঙ্গী।