লক্ষ্য ষষ্ঠ খেতাব! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিং নিল ভারত, ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর মহারণে আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। জিম্বাবোয়ের হরারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিং করার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক আয়ুষ মহাত্রে। ভারতের লক্ষ্য আজ ষষ্ঠবারের মতো এই শিরোপা নিজেদের ঘরে তোলা। অন্য দিকে, ২৮ বছর পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে নামছে ইংল্যান্ড।

সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৩১১ রান তাড়া করে বিশ্বরেকর্ড গড়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। অ্যারন জর্জের শতরান এবং বৈভব সূর্যবংশী ও আয়ুষ মহাত্রের অনবদ্য ফর্ম ভারতকে শক্তিশালী অবস্থানে রেখেছে। অন্যদিকে, ইংল্যান্ড সেমিফাইনালে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে। দুই দলই এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত, যা আজকের ফাইনালকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভারতের একাদশ: অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), আর এস আম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন।

Samrat Das
  • Samrat Das