গ্রাহক সুরক্ষায় আরবিআই-এর মাস্টারস্ট্রোক! ডিজিটাল জালিয়াতিতে টাকা খোয়ালে ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে ব্যাঙ্ক

ডিজিটাল ইন্ডিয়ার পথে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকের শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা গ্রাহক সুরক্ষায় একগুচ্ছ বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা করেছেন। এখন থেকে ডিজিটাল বা অনলাইন জালিয়াতির শিকার হলে ক্ষুদ্র গ্রাহকদের জন্য ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের বিশেষ ফ্রেমওয়ার্ক চালুর প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

জালিয়াতি রুখতে ও ক্ষতিপূরণে নতুন নিয়ম: গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ছোট অঙ্কের আর্থিক জালিয়াতির ক্ষেত্রে গ্রাহকদের দুশ্চিন্তা কমাতে একটি ক্ষতিপূরণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পের আওতায় জালিয়াতির শিকার হওয়া গ্রাহকরা ২৫,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। ২০১৭ সালের গ্রাহক দায়বদ্ধতা (Customer Liability) সংক্রান্ত নিয়মগুলিকে পর্যালোচনা করে এই নতুন খসড়া নির্দেশিকা আনা হচ্ছে।

৩টি গুরুত্বপূর্ণ খসড়া নির্দেশিকা: গ্রাহকদের স্বার্থ রক্ষায় আরবিআই মূলত তিনটি বিষয়ে নতুন গাইডলাইন আনতে চলেছে: ১. মিস-সেলিং (Mis-selling): ব্যাঙ্কের কাউন্টার থেকে গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে বা ভুল বুঝিয়ে থার্ড পার্টি প্রোডাক্ট বিক্রি করা বন্ধ করতে কড়া নিয়ম আসছে। ২. লোন রিকভারি এজেন্ট: ঋণ আদায়ের নামে রিকভারি এজেন্টদের দৌরাত্ম্য এবং গ্রাহকদের হেনস্থা রুখতে বিশেষ গাইডলাইন তৈরি করা হচ্ছে। ৩. অননুমোদিত লেনদেনে দায়বদ্ধতা: গ্রাহকের অনুমতি ছাড়া ইলেকট্রনিক ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন হলে ব্যাঙ্কের দায়বদ্ধতা ঠিক কতটা হবে, তা নতুন করে নির্ধারণ করা হচ্ছে।

প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুরক্ষা: ডিজিটাল লেনদেনের সুরক্ষাকে আরও জোরদার করতে আরবিআই একটি ‘ডিসকাশন পেপার’ প্রকাশ করবে। এর মধ্যে প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত অথেন্টিকেশন (Authentication) এবং নির্দিষ্ট কিছু লেনদেনের ক্ষেত্রে ‘ল্যাগড ক্রেডিট’ বা টাকা পৌঁছাতে কিছুটা দেরির মতো ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে প্রতারণার সুযোগ কমে।

১০.৯৯ লক্ষ থেকে ১৯.৯৯ লক্ষ টাকার এই গাড়িটি সরাসরি টক্কর দিচ্ছে হুন্ডাই ক্রিয়েটা, টয়োটা হাইরাইডার এবং স্কোডা কুশাকের মতো জনপ্রিয় মডেলগুলোকে। উল্লেখ্য, এই মুদ্রানীতি বৈঠকে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।