শাড়ি পরেই স্টেপ আউট! ‘কাচ্চি কলি’ গানে গৃহবধূর ড্যান্স ধামাকা, নেটপাড়ায় লাইকের বন্যা
February 5, 2026

সোশ্যাল মিডিয়া যে প্রতিভার আসল মঞ্চ, তা ফের একবার প্রমাণিত হলো। সম্প্রতি ইনস্টাগ্রামে লাল শাড়ি পরা এক ভারতীয় মহিলার নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান “কাচ্চি কলি”-র তালে ওই মহিলার সাবলীল নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা। গানের প্রতিটি বিটের সাথে তাঁর এক্সপ্রেশন এবং নাচের মুদ্রা দেখে অনেকেই মনে করছেন, তিনি প্রথাগত শিক্ষা না থাকলেও সহজাত প্রতিভায় অনন্যা।
ইনস্টাগ্রামে mrs__gitanjali নামের প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ৩ লক্ষ ৬৬ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসার জোয়ার। কেউ লিখেছেন, “মাসি নিশ্চয়ই তাঁর সময়ে পেশাদার নৃত্যশিল্পী ছিলেন”, আবার কেউ বলছেন, “একেবারে মন থেকে করা নাচ একেই বলে।” নেটিজেনদের একাংশ তো তাঁকে লতা মঙ্গেশকরের গানেও পারফর্ম করার অনুরোধ জানিয়েছেন।