মার্চেই ভাগ্য বদল! শনির অন্তর্ধানে কি খুলবে আপনার কপাল? এই ৩ রাশির ওপর বর্ষাবে ধনলক্ষ্মীর কৃপা

কর্মফলদাতা শনি দেবের দৃষ্টি থেকে নিস্তার নেই কারো। তবে জ্যোতিষশাস্ত্রের গণনায় ২০২৬ সালের মার্চ মাস এক বিশেষ বার্তা নিয়ে আসছে। আগামী ১৩ মার্চ থেকে ২২ এপ্রিলের মধ্যে শনি দেব অস্ত যেতে চলেছেন। শনির এই অস্তমিত হওয়ার ফলে সাড়ে সাতি ও ধইয়ার প্রকোপ থেকে সাময়িক মুক্তি মিলবে কয়েকটি রাশির। অমীমাংসিত কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রবল আর্থিক উন্নতির যোগ তৈরি হয়েছে ৩টি রাশির জাতকদের জন্য।
১. ধনু রাশি: ধনু রাশির জাতকদের ওপর শনির ধইয়ার প্রভাব ছিল, যা শনি অস্ত যাওয়ার ফলে শিথিল হবে। আটকে থাকা প্রোজেক্ট দ্রুত শেষ হবে। বিলাসবহুল জীবনযাপনের সুযোগ আসবে এবং নতুন সম্পত্তির মালিক হতে পারেন আপনি। কর্মক্ষেত্রে বড় কোনো অফার আপনার জন্য অপেক্ষা করছে।
২. কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত সৌভাগ্যের। সাড়ে সাতির কষ্ট থেকে মুক্তি মিলবে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে ধনলাভের যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা টাকা ফিরে পাবেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবেন।
৩. মীন রাশি: মীন রাশি বর্তমানে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে রয়েছে। শনি অস্ত গেলে আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তির সঞ্চার হবে। আত্মবিশ্বাস বাড়বে এবং ক্যারিয়ারে বড়সড় সাফল্য আসবে। দাম্পত্য জীবনে সুখ ফিরবে এবং অংশীদারি ব্যবসায় ভালো লাভ হবে।