সোনা হবে ২ লক্ষ টাকা! বাবা বঙ্গের হাড়হিম করা ভবিষ্যদ্বাণী কি তবে ২০২৬-এ সত্যি হচ্ছে?

২০২৬ সালে বিশ্ব অর্থনীতি কি এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে? বুলগেরিয়ার প্রখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা বঙ্গের (Baba Vanga) একটি পুরনো ভবিষ্যদ্বাণী বর্তমান বাজারের অগ্নিমূল্য পরিস্থিতির সাথে মিলে যাওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাবা বঙ্গ আগেই জানিয়েছিলেন যে, ২০২৬ সালে বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দেবে, যেখানে কাগুজে মুদ্রার চেয়ে সোনা, রুপো এবং তামার মতো ধাতুর গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে।

বর্তমান বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে, এমসিএক্স (MCX)-এ সোনার দাম ইতিমধ্যেই রেকর্ড ভেঙে প্রতি ১০ গ্রামে ১.৬৯ লক্ষ টাকায় পৌঁছেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০২৬-এর দীপাবলি নাগাদ এই দাম ২.৪৩ লক্ষ টাকা পর্যন্ত ছুঁতে পারে। শুধু সাধারণ মানুষই নয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোও এখন পাগলের মতো সোনা মজুত করছে। রূপার বাজারও তথৈবচ, যার দাম কেজি প্রতি প্রায় ৪ লক্ষ টাকা ছুঁইছুঁই। বাবা বঙ্গের কথা অনুযায়ী, নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর এই চাহিদা বৃদ্ধি আসলে এক আসন্ন বৈশ্বিক সংকটের পূর্বাবাস। এখন দেখার বিষয়, ইতিহাস এই অন্ধ ভবিষ্যৎদ্রষ্টার কথাকে আবারও ধ্রুব সত্য প্রমাণ করে কি না।