লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ! হুহু করে নামল সোনার দাম, একধাক্কায় কতটা সস্তা হলো হলুদ ধাতু?

একটানা দাম বাড়ার পর অবশেষে স্বস্তির খবর। ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে ভারতীয় বাজারে বড়সড় পতন ঘটল সোনার দামে। কলকাতা থেকে দিল্লি, মুম্বই থেকে চেন্নাই— সর্বত্রই একধাক্কায় অনেকটা সস্তা হয়েছে ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনা। আমদানি শুল্ক কমানোর সরকারি সিদ্ধান্তের আবহে মধ্যবিত্তের জন্য এটি একটি বিরাট উপহার।

কলকাতায় আজকের সোনার দর (৫ ফেব্রুয়ারি ২০২৬):

২৪ ক্যারেট (১০ গ্রাম): ১৫৪৪২০ টাকা (৫,০২০ টাকা হ্রাস)

২২ ক্যারেট (১০ গ্রাম): ১৪১৫৫০ টাকা (৪,৬০০ টাকা হ্রাস)

১৮ ক্যারেট (১০ গ্রাম): ১১৫৮২০ টাকা (৩,৭৬০ টাকা হ্রাস)

অন্যান্য শহরের দামের হালহকিকত: কলকাতার মতোই হায়দরাবাদ ও মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৪১৫৫০ টাকা। রাজধানী দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম কিছুটা বেশি, প্রতি ১০ গ্রাম ১৪১৭০০ টাকা। চেন্নাইয়ে আবার দাম কমার পরিমাণ সবথেকে বেশি, সেখানে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামে কমেছে প্রায় ৫৮০০ টাকা। পাটনা ও জয়পুরেও সোনার গ্রাফ নিম্নমুখী। বিশেষজ্ঞ মহলের মতে, বিশ্ববাজারের প্রভাব ও অভ্যন্তরীণ কর হ্রাসের কারণেই এই মেগা পতন।