WPL ২০২৬ ফাইনাল: আজই কি দিল্লির শাপমুক্তি? নাকি দ্বিতীয়বার ট্রফি তুলবেন মন্ধানারা! জেনে নিন কোথায় দেখবেন মেগা লড়াই

আজ ৫ ফেব্রুয়ারি, ভাদোদরার কোটাম্বি বিসিএ স্টেডিয়ামে টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬-এর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং দিল্লি ক্যাপিটালস (DC)। একদিকে স্মৃতি মন্ধানার আরসিবি চাইবে তাদের দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়তে, অন্যদিকে জেমিমা রড্রিগসের দিল্লি ক্যাপিটালস টানা চতুর্থবার ফাইনালে উঠে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বুঁদ।
পিচ ও আবহাওয়া রিপোর্ট: ভাদোদরার এই মাঠটি ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। তবে শুরুর দিকে নতুন বল হাতে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারেন। টস জিতে প্রথমে ব্যাটিং করা দল ১৭৫-এর বেশি রান তুলতে পারলে জয় সহজ হবে। তবে ১৬০-১৭০ রান এই মাঠে সহজেই তাড়া করা সম্ভব।
মুখোমুখি লড়াই ও তারকাদের টক্কর: পরিসংখ্যানের দিকে তাকালে দিল্লির পাল্লাই ভারী। ৯টি সাক্ষাতের মধ্যে দিল্লি জিতেছে ৬টি ম্যাচে, আর আরসিবি জিতেছে মাত্র ৩টিতে। দিল্লির হয়ে আজ নজর থাকবে শেফালি ভার্মা, লরা ওলভার্ড এবং মারিজান ক্যাপের দিকে। অন্যদিকে আরসিবি-র বড় ভরসা ক্যাপ্টেন স্মৃতি মন্ধানা, গ্রেস হ্যারিস এবং নাদিন ডি ক্লার্ক।
লাইভ টেলিকাস্ট আপডেট: ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। টস হবে সন্ধ্যা ৭:০০ টায়।
-
টিভি চ্যানেল: স্টার স্পোর্টস নেটওয়ার্ক (Star Sports Network)।
-
লাইভ স্ট্রিমিং: জিও-হটস্টার (JioHotstar) অ্যাপ এবং ওয়েবসাইট।
দুই দলের সম্ভাব্য একাদশ: দিল্লি ক্যাপিটালস: শাফালি ভার্মা, লিজেল লি, লরা ওলভার্ড, জেমিমাহ রড্রিগেস (অধিনায়ক), মারিজান ক্যাপ, চিনেল হেনরি, নিকি প্রসাদ, স্নেহ রানা, মিন্নু মানি, শ্রী চরানি, নন্দিনী শর্মা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: গ্রেস হ্যারিস, স্মৃতি মন্ধানা (অধিনায়ক), জর্জিয়া ভল, রিচা ঘোষ, রাধা যাদব, নাদিন ডি ক্লার্ক, পূজা ভাস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাতঘরে, শ্রেয়াঙ্কা পাতিল, লরেন বেল।