সততার সেরা পুরস্কার! সাফাইকর্মী পদ্মার হাতে সোনার চেইন পরিয়ে দিলেন স্বয়ং রজনীকান্ত
February 4, 2026

দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্ত ফের একবার প্রমাণ করলেন কেন তাকে ভক্তরা ভগবানের মতো শ্রদ্ধা করেন। সম্প্রতি চেন্নাইয়ের এক মহিলা পরিচ্ছন্নতা কর্মী পদ্মার সততায় মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতে ডেকে সম্মানিত করলেন রজনীকান্ত। শুধু তাই নয়, উপহার হিসেবে পদ্মার গলায় নিজের হাতে পরিয়ে দিলেন ‘ওম’ লেখা একটি সোনার চেইন।
ঘটনাটি ঠিক কী? চেন্নাইয়ের টি-নগরে কাজ করার সময় পদ্মা একটি ব্যাগ খুঁজে পান, যাতে প্রায় ৩৬০ গ্রাম সোনার গয়না ছিল। যার বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। দারিদ্র্যের মধ্যেও বিন্দুমাত্র লোভ না দেখিয়ে তিনি সেই গয়না থানায় জমা দেন এবং প্রকৃত মালিককে ফেরত পেতে সাহায্য করেন। পদ্মার এই মহানুভবতার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রজনীকান্ত তাকে নিজের পোয়েস গার্ডেনের বাসভবনে আমন্ত্রণ জানান। থালাইভার এই মানবিক আচরণ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল।