জয়েন্টের ব্যথা থেকে মানসিক অবসাদ—শীতকালে কেন মর্নিং ওয়াক-ই হলো সেরা ওষুধ?

শীতের সকালে আরামদায়ক কম্বল ছেড়ে বাইরে বেরোনো বেশ কঠিন কাজ। কিন্তু আপনি কি জানেন, এই আলস্য ত্যাগ করে প্রতিদিন মাত্র ১০ থেকে ৩০ মিনিট হাঁটলে আপনার শরীর পেতে পারে এক অনন্য আশীর্বাদ? গ্রীষ্মকালে মানুষের মধ্যে হাঁটার প্রবণতা বেশি থাকলেও শীতকালে তা অনেকটাই কমে যায়। অথচ চিকিৎসকদের মতে, শীতকালে সকালের হাঁটা শরীরকে সক্রিয় রাখার পাশাপাশি হৃদপিণ্ড, মস্তিষ্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ শক্তিশালী করে তোলে।

কেন শীতকালে সকালে হাঁটা জরুরি? ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: শীতকালে সর্দি-কাশি ও ভাইরাল ইনফেকশন ঘরে ঘরে দেখা যায়। সকালে ঠান্ডা বাতাসে হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরের ইমিউন সিস্টেমকে সজাগ রাখে। ২. হৃদপিণ্ডের সুরক্ষা: ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়ে রক্তচাপ বেড়ে যাওয়ার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। নিয়মিত হাঁটা হৃদপিণ্ডের পেশিকে শক্তিশালী করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ৩. ওজন ও মেটাবলিজম: শীতে আমাদের খিদে বাড়ে কিন্তু শারীরিক পরিশ্রম কমে যায়। সকালে দ্রুত হাঁটা মেটাবলিজম সক্রিয় করে এবং অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। ৪. জয়েন্টের ব্যথা মুক্তি: শীতে হাঁটু বা কোমরের হাড় শক্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। নিয়মিত হাঁটলে পেশীর নমনীয়তা বাড়ে এবং শরীরের জড়তা দূর হয়। ৫. মানসিক প্রশান্তি: সকালের তাজা বাতাস ও রোদে হাঁটলে শরীরে ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়, যা শীতকালীন বিষণ্ণতা (Winter Blues) ও স্ট্রেস কমাতে দারুণ কার্যকর।