প্রাক্তন প্রেমিকের নামে তেলাপোকা! তাকে জ্যান্ত খাওয়াবে অন্য প্রাণী? ভ্যালেন্টাইনস ডে-তে প্রতিশোধের চরম অফার

ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে যখন চারদিকে গোলাপের গন্ধ আর দম্পতিদের ভিড়, তখন একা থাকা বা বিচ্ছেদ হওয়া মানুষদের জন্য এক অনন্য ‘প্রতিশোধ’ অফার নিয়ে এল পোল্যান্ডের ওরিয়েন্টারিয়াম চিড়িয়াখানা। আপনার কি প্রাক্তন প্রেমিকের ওপর রাগ পুষে রেখেছেন? তবে এই অফারটি আপনারই জন্য। এখানে আপনি একটি তেলাপোকার নাম রাখতে পারেন আপনার প্রাক্তনের নামে, যা পরে জ্যান্ত খাইয়ে দেওয়া হবে মিরক্যাট-সদৃশ এক প্রাণীকে!
পোল্যান্ডের এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রাক্তনের জন্য একটি “নিখুঁত উপহার”। বিভিন্ন বাজেটে এখানে প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে। প্রায় ১,২৯০ টাকা খরচ করলে আপনি একটি তেলাপোকার নাম আপনার প্রাক্তনের নামে রাখতে পারবেন এবং পাবেন একটি ডিজিটাল সার্টিফিকেট। আরও বেশি টাকা খরচ করলে আপনি সেই তেলাপোকাটিকে প্রাণীর পেটে যাওয়ার ছবিও পাবেন। এমনকি চাইলে আপনি সশরীরে উপস্থিত থেকে নিজের হাতে সেই ‘প্রাক্তন নামধারী’ তেলাপোকাটিকে মিরক্যাটের মুখে তুলে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে। কেউ বলছেন, “আমার প্রাক্তনকে দেখে তো মিরক্যাটই ভয়ে পালাবে!” আবার কেউ বলছেন, “জীবনে এর চেয়ে শান্তি আর কিছুতে নেই।”