রণবীর সিং-এর রুদ্ররূপ! মুক্তি পেল ‘ধুরন্ধর ২’-এর বিস্ফোরক টিজার, বক্স অফিসে কি ঝড় তুলবে পার্ট-২?

গত বছর বক্স অফিসে ঝড় তোলার পর এবার ফেরার পালা রণবীর সিং-এর। ৩রা ফেব্রুয়ারি ঠিক দুপুর ১২:১২ মিনিটে মুক্তি পেল আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর বহুল প্রতীক্ষিত টিজার। টিজার মুক্তির পর থেকেই নেটপাড়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। প্রথম পার্টে ডাকাত রেহমানকে (অক্ষয় খান্না) খতম করার পর, এবার রণবীরের টার্গেটে মেজর ইকবাল (অর্জুন রামপাল)। তবে সব ছাড়িয়ে বড় প্রশ্ন— কে এই রহস্যময় ‘বড়ে সাহেব’?
পরিচালক আদিত্য ধর আগেই দুটি পার্টের শুটিং সেরে রেখেছিলেন। টিজারে রণবীর সিং-এর লুক সবাইকে চমকে দিয়েছে। তাঁকে হামজার চেয়ে জসকিরত সিং রাঙ্গির লুকেই বেশি অ্যাকশন মোডে দেখা যাচ্ছে। তবে সিক্যুয়েলে এসেছে দুটি বড় পরিবর্তন। ছবির মিউজিক রাইটস এবার ‘সারেগামা’ থেকে গিয়েছে ‘টি-সিরিজ’-এর হাতে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বদল এসেছে; নেটফ্লিক্স ছেড়ে এবার ‘ধুরন্ধর ২’ দেখা যাবে ‘জিও হটস্টার’-এ। আগামী ১৯ মার্চ, ২০২৬-এ হিন্দি সহ পাঁচটি ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পাবে এই মেগা অ্যাকশন মুভি।