টিজার আসার আগেই ‘ধুরন্ধর ২’-তে মহাবিপ্লব! রণবীর সিংয়ের ছবির গান নিয়ে বড় চাল টি-সিরিজের!

বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের ব্লকবাস্টার স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল নিয়ে দর্শকদের উত্তজনা এখন তুঙ্গে। আজ, ৩রা ফেব্রুয়ারি দুপুর ১২:১২ মিনিটে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২ – দ্য রিভেঞ্জ’-এর বহুল প্রতীক্ষিত টিজার। তবে টিজার মুক্তির ঠিক আগেই ছবির নেপথ্যে ঘটে গিয়েছে এক বড়সড় বদল। ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তির মিউজিক রাইটস ‘সারেগামা’র দখলে থাকলেও, দ্বিতীয় কিস্তির জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করে সেই স্বত্ব ছিনিয়ে নিয়েছে ‘টি-সিরিজ’।

ভূষণ কুমারের টি-সিরিজ এই মিউজিক রাইটস কেনার ফলে ছবির গানেও বড় পরিবর্তন আসতে চলেছে। শোনা যাচ্ছে, প্রথম ছবির সেই চেনা টাইটেল ট্র্যাকটি সিক্যুয়েলে ব্যবহার করা হবে না। বদলে একদম নতুন সুরে সাজানো হবে রণবীর সিংয়ের অ্যাকশন সিকোয়েন্স। রণবীর সিং ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে উত্তাপ বাড়িয়ে দিয়েছেন।

উল্লেখ্য, এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবনের মতো মহাতারকারা। এবারের গল্পে অক্ষয় খান্নার চরিত্রের অতীত নিয়ে বিশেষ চমক থাকবে বলে জানা গিয়েছে। আদিত্য ধরের পরিচালনায় এই হাই-ভোল্টেজ স্পাই থ্রিলারটি আগামী ১৯ মার্চ, ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্ডার ২-এর বিশাল সাফল্যের পর ভূষণ কুমারের এই প্রজেক্ট নিয়ে বাজি ধরছেন বলিউডের বাণিজ্যের কারবারিরা।