ভোররাতে কেঁপে উঠল বাংলাদেশ! ৪.১ মাত্রার ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক, বড় বিপদের সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তর?

মাঘের শেষবেলায় ভোরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন দেশ, তখনই হঠাৎ দুলে উঠল বাংলাদেশ। মঙ্গলবার ভোর ৪টে ৬ মিনিট ৪৬ সেকেন্ডে (IST) এক শক্তিশালী কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। যদিও এই কম্পন মাঝারি মানের, কিন্তু এর গভীরতা ও উৎসস্থল নিয়ে নতুন করে চিন্তার ভাঁজ পড়ছে ভূতাত্ত্বিকদের কপালে।
ভূমিকম্পের পুঙ্খানুপুঙ্খ তথ্য: এনসিএস-এর তথ্য অনুযায়ী, কম্পনটি মাটির প্রায় ১৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। এর ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ। জনবসতিপূর্ণ এলাকায় এই কম্পন অনুভূত হওয়ায় মানুষের মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৪.১ মাত্রার একটি ভূমিকম্প প্রায় ৬ টন টিএনটি বিস্ফোরকের সমান শক্তি নির্গত করে।
বিপজ্জনক অবস্থানে বাংলাদেশ: বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। এটি মূলত তিনটি টেকটোনিক প্লেট— ইন্ডিয়ান, ইউরেশিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। বর্তমানে ইন্ডিয়ান প্লেটটি প্রতি বছর প্রায় ৬ সেন্টিমিটার গতিতে উত্তর-পূর্ব দিকে সরছে, যা বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশে মূলত পাঁচটি প্রধান ফল্ট জোন রয়েছে, যার মধ্যে বগুড়া, ত্রিপুরা এবং ডাউকি ফল্ট জোন অন্যতম।
চরম ঝুঁকিতে ঢাকা ও চট্টগ্রাম: দেশজুড়ে ১৩টি ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে চট্টগ্রাম এবং সিলেট চরম ঝুঁকিপূর্ণ। বিশেষ উদ্বেগের বিষয় হলো রাজধানী ঢাকা। বিশ্বের অন্যতম জনঘনত্বের এই শহরটি বর্তমানে ভূমিকম্পের জন্য বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের তালিকায় রয়েছে। আজকের এই মৃদু কম্পন বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গবেষণা।