সিগারেটের প্যাকেটে একলাফে ২৫ টাকা বৃদ্ধি! বাজেটের কোপে চড়া তামাকের বাজার, জানুন নতুন দাম

১ ফেব্রুয়ারি বাজেটের দিন থেকেই মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা দিয়ে দামি হয়েছে সিগারেট ও তামাকজাত পণ্য। নতুন আবগারি শুল্ক এবং জিএসটির জোড়া ফলায় এক একটি প্যাকেটের দাম ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। পিটিআই রিপোর্ট অনুযায়ী, ৭৬ এমএম দৈর্ঘ্যের প্যাকেটের দাম ৫০-৫৫ টাকা পর্যন্ত বাড়তে পারে।
কোন সিগারেটের নতুন দাম কত? (আনুমানিক)
উইলস নেভি কাট (১০টির প্যাকেট): আগে ছিল ৯৫ টাকা, এখন হয়েছে প্রায় ১২০ টাকা।
গোল্ড ফ্লেক লাইট ও উইলস ক্লাসিক (৮৪ এমএম): ১৭০ টাকার প্যাকেট এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকায়।
ক্লাসিক কানেক্ট (২০টির প্যাকেট): ৩০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ টাকায়।
প্রতি স্টিক বা খুচরো দাম: ফিল্টার সিগারেটে প্রতি কাঠিতে ২ টাকা ১০ পয়সা এবং প্রিমিয়াম সিগ্যারেটে ৫ টাকা ৪০ পয়সা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
কেন এই অস্বাভাবিক দাম বৃদ্ধি? সিগারেটের ওপর আগে থেকেই ৪০ শতাংশ জিএসটি ছিল। এবার তার ওপর নতুন আবগারি শুল্ক যোগ হয়েছে। এছাড়া পান মশলার ওপর বসানো হয়েছে অতিরিক্ত ‘স্বাস্থ্য সেস’। অনেক কোম্পানি ইতিমধ্যেই বাজারে পুরনো দামের স্টক ছাড়া বন্ধ করে দিয়েছে। নতুন দাম ছাপা প্যাকেট ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছতে চলতি মাস শেষ হয়ে যাবে।