২৫% থেকে সোজা ১৮%! ট্রাম্পের বড় ঘোষণায় মার্কিন মুলুকে জয়জয়কার হবে ‘মেড ইন ইন্ডিয়া’র

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত ও আমেরিকার মধ্যে সম্পাদিত হলো ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর এই চুক্তির ঘোষণা করা হয়েছে। বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেওয়া এই চুক্তির ৫টি বড় পয়েন্ট নিচে দেওয়া হলো:

  • শুল্কের বিশাল পতন: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর আমদানিকৃত শুল্ক ২৫% থেকে কমিয়ে মাত্র ১৮% করার ঘোষণা করেছে। এর ফলে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং অটো পার্টস রপ্তানিকারকরা আন্তর্জাতিক বাজারে এক বিশাল প্রতিযোগিতামূলক সুবিধা পাবেন।

  • রুশ তেলের জটমুক্তি: রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারত যে অতিরিক্ত ২৫% শাস্তিমূলক শুল্কের আশঙ্কায় ছিল, তা সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে ওয়াশিংটন। এটি ভারতের জ্বালানি কূটনীতির এক বিশাল বড় জয়।

  • শুল্ক নীতিতে ইউ-টার্ন: ২০২৫ সালের অগাস্টে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক চাপানোর যে হুঁশিয়ারি দিয়েছিল, এই চুক্তির ফলে তা ইতিহাস হয়ে গেল। কঠোর শুল্ক নীতির পথ ছেড়ে দুই দেশ এখন পারস্পরিক সহযোগিতার পথে।

  • জ্বালানি বাণিজ্যে ভারসাম্য: রাশিয়ার তেলের ওপর চাপ কমলেও ভারত এখন আমেরিকা থেকে বিপুল পরিমাণ জ্বালানি (LNG ও কয়লা) কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এতে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে এবং সম্পর্কে ভারসাম্য আসবে।

  • শূন্য শুল্কের পথে ভারত: এই চুক্তির আওতায় ভারতও আমেরিকান পণ্যের ওপর থেকে বিভিন্ন বাধা সরানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে ভবিষ্যতে উচ্চপ্রযুক্তির যন্ত্রপাতি এবং আমেরিকান কৃষি পণ্য ভারতের বাজারে আরও সস্তায় মিলতে পারে।