বাজেটের পরেই সোনার বাজারে বিরাট ধস! এক ধাক্কায় দাম কমল কয়েক হাজার টাকা, কেনার আগে রেট দেখে নিন

গত কয়েক মাস ধরে সোনার দাম যেভাবে আকাশছোঁয়া হয়ে উঠেছিল, তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল এই হলুদ ধাতু। কিন্তু ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ হতেই যেন পাশা উল্টে গেল। বাজেটের দিন থেকেই সোনার দামে যে পতনের শুরু হয়েছিল, সোমবার অর্থাৎ ২রা ফেব্রুয়ারি তা আরও বড় আকার ধারণ করল। এক ধাক্কায় সোনার দাম কয়েক হাজার টাকা কমে যাওয়ায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।
কলকাতায় আজকের সোনার দাম: সোমবার কলকাতায় সোনার বাজারে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। গত সপ্তাহের শেষের দিকেও যেখানে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১ লাখ ৭০ হাজার টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল, সেখানে বাজেটের প্রভাবে দাম অনেকটাই কমেছে।
২৪ ক্যারেট সোনা: আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৪,৮৫০ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ১,৪৮,৫০০ টাকা। মাত্র দু’দিন আগেও যেখানে প্রতি গ্রামের দাম ছিল ১৭,২৪২ টাকা।
২২ ক্যারেট সোনা: গয়না তৈরির সোনার দামও কমেছে উল্লেখযোগ্যভাবে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১৪,১১০ টাকা (১০ গ্রামের দাম ১,৪১,১০০ টাকা)। কয়েকদিন আগেও যা ছিল ১৬,৩৮০ টাকা।
১৮ ক্যারেট সোনা: নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পছন্দের ১৮ ক্যারেট সোনার আজকের দাম প্রতি গ্রামে ১১,৫৮৫ টাকা।
রুপোর বাজারেও ব্যাপক ধস: শুধু সোনা নয়, রুপোর দামেও রেকর্ড পতন হয়েছে। মাত্র তিন দিন আগে রুপোর কিলো প্রতি দাম ছিল ৩ লাখ ৭৮ হাজার ১৫৫ টাকা। সোমবার সেই দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪০৭ টাকা। অর্থাৎ কেজিতে প্রায় ১ লাখ টাকার বেশি পতন!
দাম কমার কারণ কী? বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি এবং বাজেট পরবর্তী সময়ে বড় বিনিয়োগকারীদের প্রফিট বুকিংয়ের (Profit Booking) ফলেই এই পতন। তবে মনে রাখবেন, উল্লেখিত দামের সঙ্গে যুক্ত হবে অতিরিক্ত ৩% GST। বিয়ের মরশুমে সোনার এই সস্তা হওয়া গয়না প্রেমীদের জন্য সেরা উপহার বলেই মনে করা হচ্ছে।