প্রভাস-তৃপ্তির ‘স্পিরিট’-এর জন্য চাতক পাখির মতো অপেক্ষা! প্রকাশ্যে এল ছবির মেগা মুক্তির তারিখ

দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতিক্ষীত ছবি ‘স্পিরিট’ নিয়ে বড়সড় আপডেট সামনে এল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। তবে ভক্তদের জন্য খুশির খবরের পাশাপাশি রয়েছে কিছুটা মনখারাপের বার্তাও, কারণ ছবিটির জন্য অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়।
২০২৭-এ কাঁপবে বক্স অফিস: ১৬ জানুয়ারি সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আকর্ষণীয় পোস্টার শেয়ার করে নির্মাতারা জানিয়েছেন, ‘স্পিরিট’ আগামী ৫ মার্চ, ২০২৭ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ৩০০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত এই অ্যাকশন-ড্রামা ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তজনা তুঙ্গে। গত ৯ জানুয়ারি প্রভাসের ‘দ্য রাজা সাব’ মুক্তি পেলেও তা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই এখন সবার নজর ‘স্পিরিট’-এর দিকে।
কেন বাদ পড়লেন দীপিকা পাডুকোন? ছবির নারী চরিত্রে প্রথমে দীপিকা পাডুকোনকেই ভেবেছিলেন নির্মাতারা। কিন্তু দীপিকার বেশ কিছু শর্তের কারণে তাঁকে শেষ পর্যন্ত বাদ দেওয়া হয়। সূত্রের খবর, দীপিকা দিনে মাত্র ৮ ঘণ্টা শুটিং করার শর্ত দিয়েছিলেন এবং ছবির লভ্যাংশের (Profit Sharing) একটি বড় অংশ দাবি করেছিলেন। প্রযোজকরা এই দাবি মেনে নিতে অস্বীকার করায় দীপিকা প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। তাঁর স্থলাভিষিক্ত হন ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি ডিমরি। বড় পর্দায় এই প্রথম প্রভাস ও তৃপ্তির রসায়ন দেখতে পাবেন দর্শকরা।