মেয়ের বিয়ের দুশ্চিন্তা খতম! এই সরকারি প্রকল্পে মিলবে সরাসরি ৫১,০০০ টাকা, জানুন আবেদনের নিয়ম

পাঞ্জাব সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যাদের বিবাহের পথ সুগম করতে নিয়ে এসেছে ‘পাঞ্জাব আশীর্বাদ যোজনা’। এই প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলিকে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে এককালীন অনুদান দেওয়া হয়। মূলত কন্যাদের স্বাবলম্বী করা এবং তাদের বিয়েতে অভিভাবকদের ওপর থেকে ঋণের বোঝা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

আর্থিক সহায়তার পরিমাণ এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি সরাসরি ৫১,০০০ টাকা আর্থিক সহায়তা পায়। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

আবেদনের শর্তাবলি

কন্যার বয়স বিবাহের সময় অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।

পরিবারের বার্ষিক আয় ৩২,৭৯০ টাকার বেশি হওয়া চলবে না।

আবেদনকারীকে পাঞ্জাবের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বিয়ের ৩০ দিন আগে থেকে বিয়ের ৩০ দিন পর পর্যন্ত আবেদনের সুযোগ থাকে।

একটি পরিবারের সর্বোচ্চ দুই কন্যা এই সুবিধা পাবেন।

তফসিলি জাতি, ওবিসি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া খ্রিস্টান পরিবার এবং বিধবা বা ডিভোর্সি মহিলাদের পুনর্বিবাহের ক্ষেত্রেও এই টাকা মিলবে।

প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন আবেদনের জন্য আধার কার্ড, জন্ম শংসাপত্র, জাতিগত শংসাপত্র এবং আয়ের প্রমাণপত্র থাকা বাধ্যতামূলক। পাঞ্জাব সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘Applicant Registration’-এ ক্লিক করে সঠিক তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।