বিছানায় নেই স্ত্রী ক্যাটরিনা, বদলে ভিকির বিছানায় অন্য কেউ!

দিনের আলো ফুটেছে কী ফোটেনি। অঘোরে ঘুমাচ্ছেন ভিকি কৌশল। হঠাৎ কানের কাছে কাটা রেকর্ডের মতো বাজতে শুরু করল ‘আমি একটা ভূত!’ যেন অ্যালার্ম বাজছে। কণ্ঠ তার স্ত্রী ক্যাটরিনা কইফেরই, তাতে সন্দেহ নেই। তবে কিঞ্চিৎ বিকৃত স্বর, ফিসফিসানির মতো।
দু’এক বার সেই ভূতুড়ে অ্যালার্ম বাজতেই বিরক্তিতে চোখ মেললেন অভিনেতা। বুঝতে সময় নিলেন কয়েক মুহূর্ত। দেখলেন, আর কেউ নয়, তারই প্রেয়সী ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন। ভূতুড়ে কণ্ঠস্বরে তাকে ঘুম থেকে তুলতে এসেছেন। আদর করে ঘুম ভাঙানোর বদলে ভূতুড়ে কারবার! মেজাজ চটকে গেল ভিকির। চোখে হাত চাপা দিয়ে কম্বলটা টেনে নিলেন মাথা পর্যন্ত। বোঝা গেল, তার ঘুম থেকে ওঠার কোনো ইচ্ছা নেই।
ভূত হয়ে স্বামীকে উত্ত্যক্ত করার সেই ভিডিও নিজেই নেটমাধ্যমে পোস্ট করেছেন ক্যাটরিনা। ক্যাপশনে লিখেছেন, বউয়ের ভালবাসার ডাক যে ভাবে ঘুম ভাঙায়! অভিনেত্রী মনে করিয়ে দিতে চাইলেন, শীঘ্রই আসছে তার ‘ফোন ভূত’। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সেই ছবি।
View this post on Instagram