বিশেষ: শুক্রের অবস্থানে বিরাট বদল, বিলাসবহুল জীবন কাটাবেন ৩ রাশির জাতকরা

নতুন বছর ২০২৬-এর প্রথম বড় উৎসব মকর সংক্রান্তি। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত— সর্বত্রই এই দিনটি পরম শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে এবারের সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মকর সংক্রান্তির ঠিক একদিন আগে, অর্থাৎ ১৩ জানুয়ারি ২০২৬ ভোর ৪টের সময় শুক্র দেব মকর রাশিতে প্রবেশ করবেন। সূর্যের রাশিতে শুক্রের এই অবস্থান তিন রাশির জাতকদের জন্য রাজকীয় সুখ বয়ে আনতে পারে।
মকর সংক্রান্তিতে কোন তিন রাশির ভাগ্য উজ্জ্বল হবে?
১. বৃষ রাশি (Taurus): বৃষ রাশির অধিপতি শুক্রের এই গোচর আপনার জীবনে ইতিবাচক শক্তির জোয়ার আনবে। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফল এবার আপনার হাতে আসবে। শুধু কর্মক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও প্রেম ও বোঝাপড়া বাড়বে। যারা দীর্ঘদিন কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন, তাঁদের স্বাস্থ্যোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে।
২. তুলা রাশি (Libra): শুক্র আপনার রাশিরও অধিপতি। সংক্রান্তির এই সময়ে আপনার অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ হতে পারে। পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। কর্মহীনদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে, বিশেষ করে কোনো বন্ধুর সহায়তায় নতুন ব্যবসার পরিকল্পনা সফল হবে। আর্থিক দিক দিয়ে বছরটি আপনার জন্য শুভ সূচনার ইঙ্গিত দিচ্ছে।
৩. মীন রাশি (Pisces): মীন রাশির জাতকদের জন্য এই গোচরটি হবে ‘আর্থিক আশীর্বাদ’। পুরনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে আকস্মিক লাভ হতে পারে। ঘরের ছোটখাটো কলহ মিটে যাবে এবং জীবনসঙ্গীর সঙ্গে মধুর সময় কাটবে। ভবিষ্যতের জন্য বড় কোনো পরিকল্পনা বা সঞ্চয় শুরু করার এটিই সেরা সময়। শরীর ও মন দুই-ই চনমনে থাকবে।