OMG! টানা ৫০ বছর স্নান করেননি, গায়ে জল ঢালতেই মৃত্যু!
October 26, 2022

স্থানীয়দের কাছে ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’ হিসেবেই পরিচিত ছিলেন ইরানের বাসিন্দা আমু হাজি। কারণ বছর ৯৪-এর বাসিন্দা আমু, জীবনের প্রায় অর্ধশতাব্দী স্নান না করেই কাটিয়ে দিয়েছিলেন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, অসুস্থ হয়ে পড়ার ভয়ে স্নান করতেন না দক্ষিণ ইরানের দেজগা গ্রামের এই বাসিন্দা। এভাবে দীর্ঘ দিন সকলের থেকে আলাদা হয়ে থাকতেই অভ্যস্ত ছিলেন তিনি। পরিবারে আর কেউ ছিল না। তাই মাসখানেক আগে গ্রামবাসীরা এক রকম জোর করেই আমুকে স্নান করিয়ে দেন। তারপর থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। গত রোববার মৃত্যু হয় তার।
রাস্তার ধারে, ধুলো মেখে এক রকম ভবঘুরে হয়েই দিন কাটত তার। পথ চলতি মানুষের কাছে চেয়ে চিন্তে যা খাবার জুটত, তাই খেতেন। দীর্ঘ দিন ধরে স্নান না করা এই আমুর জীবন নিয়ে ২০১৩ সালে তৈরি হয়েছিল ‘দ্য স্ট্রেঞ্জ লাইফ অফ আমু হাজি’ শীর্ষক তথ্যচিত্রটি।