আমি ভুল শোধরাতেই প্রধানমন্ত্রী হয়েছি, প্রথম ভাষণে ঋষি সুনাক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক সরকারের সমালোচনা করে ঋষি সুনাক বলেছেন, বিগত সরকার কিছু ভুল করেছিল এবং সেসব ভুলের জেরেই দেশ বর্তমানে এক গভীর অর্থনৈতিক সংকটের সামনে উপস্থিত হয়েছে। মঙ্গলবার লন্ডনে রাজ পরিবারের কার্যালয় বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি।
সংক্ষিপ্ত বৈঠকের পর রাজা চার্লস তাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পাশাপাশি তাকে নতুন মন্ত্রিসভা গঠনেরও আমন্ত্রণ জানান।
তারপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন ঋষি। ভাষণের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রতি সম্মান জানান তিনি। বলেন, ‘আমি কী কারণে এবং কোন পরিস্থিতিতে আপনাদের নতুন প্রধানমন্ত্রী হয়েছি, তা আপনারা সবাই জানেন।’
‘এই মুহূর্তে আমাদের দেশ এক গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এছাড়া এখনও করোনা মহামারির জের আমাদের টেনে নিতে হচ্ছে।’
নিজের পূর্বসূরী প্রধানমন্ত্রী লিজ ট্রাস নেতৃত্বাধীন সরকারের খানিকটা সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা কিছু ভুল করেছিলাম। এসব ভুল যে ইচ্ছাকৃত ছিল— এমন নয় এবং কাজ করতে গেলে ভুল হওয়া অস্বাভাবিকও নয়। কিন্তু তারপরও আমরা বলব, কিছু ভুল আমাদের ছিল।’