OMG! ভয়ঙ্কর এই প্রাণী রয়েছে আপনার ঘরেও, রাতে দেখলে উধাও হতে পারে ঘুম!

এ কীসের ছবি! কী ভয়ঙ্কর দেখতে! এই ছবি দেখার পর থেকে বিস্তর ভয় পেয়েছেন অনেকে। আবার অনেকে ভেবেছেন, এটি বুঝি কোনো হরর ছবির দৃশ্য। কম্পিউটারে বানানো কোনো অদ্ভুত দর্শন প্রাণীর মুখ।
কিন্তু বিষয়টি মোটেও তা নয়। এটি একটি প্রাণী। এমন একটি প্রাণী, যেটি আমার-আপনার— আমাদের সকলেরই ঘরেই প্রায় আছে। কি, শুনে চমকে গেলেন? তবে বিষয়টি কিন্তু একেবারেই ঠিক। এটি কীসের মুখ জানেন?

সম্প্রতি লিথুয়ানিয়ার আলোকচিত্রী ইউজেনিজুস কাভালিয়ায়ুসকাস এই ছবিটি তুলেছেন। শুধু তাই নয়, এই ছবির জন্য তিনি নানা পুরস্কারও পেয়েছেন। তার মধ্যে রয়েছে নিকনের সেরা ছবির বিভাগের পুরস্কারও। চলতি বছরে ‘Nikon Small World Photomicrography Competition’-এ তার এই ছবি সেরার পুরস্কার পেয়েছে।

কিন্তু ছবিটি কীসের? জানা গেছে, ছবিটি তোলার পরে সেটিকে কমপিউটারের পর্দায় প্রায় ৫ গুণ বাড়ানো হয়েছে। তবেই পাওয়া গেছে এই ছবিটি। আর তাতেই ধরা পড়েছে অতি পরিচিত একটি প্রাণীর মুখটি আসলে দেখতে কেমন, সেই চেহারা।

কীসের ছবি এটি? এটি একটি পিঁপড়ার ছবি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এটি একটি পিঁপড়ার মুখ। অনেকেই হয়তো ভাবতে পারেননি, পিঁপড়াকে এমন দেখতে হতে পারে।

অনেকেই এই ছবি দেখে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘ভাগ্য ভালো, পিঁপড়ের মাপ ওইটুকু। ওরা যদি কুকুরের মাপের হত, তা হলে কী হত কে জানে!’ কেউ আবার লিখেছেন, ‘এত দিন পিঁপড়াদের খুব মিষ্টি একটা প্রাণী বলে ভাবতাম।’

নিকন সম্প্রতি এমন মাইক্রোস্কোপিক ফটোগ্রাফির আয়োজন করেছিল। তাতেই এমন নানা ধরনের ছবি ধরা পড়েছে। কিন্তু এটি সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।