Recipe: ১০ মিনিটেই তৈরী করুন সুজির পায়েস, শিখেনিন তৈরির পদ্ধতি

গ্রামে এ খাবার বেশি বানানো হয়। তবে শহরের মানুষও এখন চালের সুজির পায়েস খায়। ছোট-বড় সবাই খেতে পারে। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে চালের সুজির পায়েস রান্না করবেন।

ছয় মাস বয়সি বাচ্চাদের চাইলে ঘরে তৈরি চালের সুজির পায়েস দিতে পারেন, যেটি খুবই স্বাস্থ্যসম্মত।

এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান টেল প্লাস্টিকস রান্নাঘর-এর একটি পর্বে চালের সুজির পায়েসের রেসিপি দেওয়া হয়েছে।খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেছেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চালের সুজির পায়েস রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. এক কাপ তরল দুধ

২. এক কাপ চালের সুজি

৩. আধা কাপ নারকেল

৪. আধা কাপ খেজুর রস

প্রস্তুত প্রণালি

প্রথমে সসপ্যানে চালের তরল দুধ দিন। বাটিতে চালের সুজি, তরল দুধ ও কোড়ানো নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণ ফ্রাইপ্যানে ঢেলে রান্না করুন।

সবশেষে খেজুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চালের সুজির পায়েস। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।