কাল প্রকাশ পাচ্ছে খসড়া ভোটার তালিকা, আজই BLO-দের হাতে পৌঁছাল বুথভিত্তিক লিস্ট; নাম বাদ গেলে ‘ফর্ম ৬’-এর Annexure 4-ই ভরসা!

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। সেই উপলক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনে। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকা প্রকাশের একদিন আগেই সোমবার বুথ লেভেল আধিকারিক (BLO)-দের কাছে বুথ ধরে ধরে তালিকা পৌঁছে দেওয়া হয়েছে। বিএলও-দের নির্দেশ দেওয়া হয়েছে, তালিকা নিয়ে তাঁরা নিজ নিজ বুথে বসবেন, যাতে সাধারণ মানুষ সহজেই তা যাচাই করতে পারেন।কোথায় দেখা যাবে খসড়া তালিকা?খসড়া তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তা নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইটে আপলোড করা হবে। ভোটাররা $voters.eci.gov.in$ এবং $wbceo.wb.gov.in$ ওয়েবসাইটে তালিকা দেখতে পারবেন। এছাড়াও, ECINET অ্যাপের মাধ্যমেও এই তালিকা যাচাই করা যাবে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদেরও তালিকার সফট কপি সরবরাহ করা হবে। জেলাশাসকের দফতরেও থাকবে এই খসড়া তালিকা।১৭ ডিসেম্বর থেকে শুনানি, কারা ডাক পাচ্ছেন?খসড়া তালিকা যাচাইয়ের পর যদি কারও নাম বাদ পড়ে যায়, তাহলে আতঙ্কিত হওয়ার কারণ নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে নাম বাদ যাওয়া বা তথ্যে অসঙ্গতি থাকা সংক্রান্ত শুনানি (হিয়ারিং) শুরু হবে।বিশেষত যে তিনটি কারণে ভোটাররা শুনানির জন্য ডাক পেতে পারেন, সেগুলি হল:যাদের ২০০২ সালের তথ্যের সঙ্গে ২০২৫ সালের তথ্যের ম্যাপিং বা মিল পাওয়া যায়নি।যারা এনুমারেশন ফর্মের নিচে থাকা ২০০২ সালের অংশটি পূরণ করতে পারেননি।যাদের জমা দেওয়া তথ্যে কোনও ত্রুটি বা অসংগতি ধরা পড়েছে।কীভাবে নাম অন্তর্ভুক্ত করবেন?যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে, তবে নতুন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, আপনাকে ফর্ম ৬-এর Annexure 4 সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মটিই ভোটার তালিকায় নাম ফেরানোর বা নতুন করে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।