ICC-চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী? BIG UPDATE দেখেনিন এক ঝলকে

আইসিসি চেয়্যারম্যান পদে নির্বাচনে লড়ায়ের জন্য মনোয়ন জমা দেবার শেষ তারিখ আগামী টো অক্টোবর। এবার তাই নিয়েই বৈঠক চলছে মেলবোর্নে। সূত্রের খবর অনুযায়ী এই বৈঠকে বিসিসিআইয়ের অন্দরে সৌরভ গাঙ্গুলির পাশাপাশি উঠে আসছে আরো দুই নাম।

আলোচনার তালিকায় রয়েছে অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসনের নাম। তবে বয়সের কারণে এন শ্রীনিবাসনের নাম বাদ দেওয়া হতে পারে কারণ তার এখন বয়স চলছে ৭৮। বাকি থাকছে সৌরভ গাঙ্গুলী ও অনুরাগ ঠাকুরের নাম।

মনে করা হচ্ছে রাজনীতির প্রত্যক্ষ্য ছোয়া এড়াতেই শেষ পর্যন্ত আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে শিখে ছিড়তে পারে প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর।

বিসিসিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলির এখনো আইসিসির চ্যেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২০ অক্টোবর আইসিসিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। অপরদিকে সিএবির মনোনয়ন জমাদেবার শেষদিন ২২ অক্টোবর।

সিএবি- এর সভাপতি পদে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। তবে সৌরভের এমন সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। কারণ, তাকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দিলেও সেটি গ্রহণ করেননি।

সিএবি- এর সভাপতি পদে নির্বাচন করার খবরটি সৌরভ নিজেই জানিয়েছেন। চলতি অক্টোবরের ২২ তারিখে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এটা নিয়ে দ্বিতীয়বারের মতো সিএবি- এর সভাপতির পদে লড়াই করবেন ভারতের সফল অধিনায়ক।