আইএমএফ-এর ৬৪ শর্তে কাঁপছে পাকিস্তান, ঋণ পেতে শাহবাজ সরকারকে মানতে হবে এই কঠিন নিয়ম

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে বিপুল ঋণ নিতে গিয়ে কার্যত কোণঠাসা পাকিস্তান সরকার। ইসলামাবাদকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এবার কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। সূত্র মারফত খবর, মোট ৬৪টি কঠিন শর্ত পূরণ করলেই তবেই ১৮ মাসে ঋণ হাতে পাবে পাকিস্তান। এই শর্তগুলি পূরণ করতে কার্যত কালঘাম ছুটছে শাহবাজ শরিফ সরকারের।

শাহবাজ সরকারের কাছে IMF-এর ৬৪ শর্ত:

IMF-এর শর্তাবলীর মধ্যে অন্যতম প্রধান হলো— পাক সরকারের দুর্নীতিবিরোধী পদক্ষেপ। এর আওতায়, উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সমস্ত সম্পত্তির খতিয়ান প্রকাশ করতে হবে ইসলামাবাদকে। পরবর্তীতে এই নির্দেশ প্রাদেশিক সরকারগুলির ক্ষেত্রেও কার্যকর করা হবে।

এছাড়াও, পাকিস্তানের ১০টি গুরুত্বপূর্ণ মন্ত্রকে দুর্নীতি রুখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, তার বিস্তারিত পরিকল্পনা দ্রুত জানাতে বলা হয়েছে শাহবাজ শরিফ সরকারকে।

৭০০ কোটি ডলারের ঋণ মঞ্জুর:

পাকিস্তানকে তাদের ‘এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি’ (EFF) এবং ‘রেসিলিয়েন্স অ্যান্ড সাসটেনেবিলিটি ফেসিলিটি’ (RSF)-এর মতো প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে IMF। এর আগে কিস্তিতে ঋণ নিলেও, এবার আরও এক কিস্তিতে ১০০ কোটি ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। সবমিলিয়ে, IMF পাকিস্তানের জন্য মোট ৭০০ কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে। এর মধ্যে সোমবার ১২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে IMF বোর্ড।

ধাপে ধাপে শর্তপূরণ:

জানা গেছে, ঋণের প্রথম কিস্তি পেতে পাকিস্তানকে প্রাথমিকভাবে ১১টি শর্ত পূরণ করতে হবে। এইগুলি পূরণ হলে তবেই পরবর্তী ঋণের জন্য বাকি ৬৪টি শর্ত মানলেই মিলবে IMF-এর অর্থ সাহায্য। এর আগে ভারতের আপত্তি সত্ত্বেও IMF ইসলামাবাদকে ঋণ দিয়েছিল, এবং এবার ৭০০ কোটি ডলার ঋণ দিতে চলেছে বিশ্ব ব্যাঙ্ক।

Dipak Barman01
  • Dipak Barman01