ভারতে আসছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি! ১৩ ডিসেম্বর কলকাতা, মুম্বই ও হায়দ্রাবাদ সফর করবেন ‘ম্যাজিশিয়ান’।

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এক দারুণ খবর! আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি তথা বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান লিওনেল মেসি তাঁর ‘GOAT ট্যুর’-এর অংশ হিসেবে ফের ভারতে আসছেন। আগামী ১৩ ডিসেম্বর মেসি কলকাতা, মুম্বই এবং হায়দ্রাবাদ সফর করবেন।২০১১ সালে কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচে শেষবার ভারতে এসেছিলেন মেসি। সেই সফরের পর এবার কলকাতা, মুম্বই, দিল্লি এবং হায়দ্রাবাদ—এই চারটি শহরে যাবেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা। এই সফরের সময় মেসি প্রদর্শনী ম্যাচেও অংশ নেবেন।হায়দ্রাবাদ ইভেন্টের বিশেষ প্যাকেজআগামী ১৩ ডিসেম্বর সন্ধ্যায় হায়দ্রাবাদে পৌঁছনোর পর উপ্পল স্টেডিয়ামের ইভেন্টে মেসির সঙ্গে সরাসরি দেখা করা এবং ছবি তোলার সুযোগ করে দিচ্ছেন আয়োজকরা। মেসির সঙ্গে ছবি তোলার জন্য একাধিক প্যাকেজ চালু করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে কম মূল্যের প্যাকেজটি হলো:মূল্য: ১০ লক্ষ টাকা + GSTসুযোগ-সুবিধা: এই সুযোগ পাবেন একদম প্রথমে রেজিস্টার করা ১০০ জন। ছবির পাশাপাশি মেসির সই করা আর্জেন্টিনার জার্সি, বলিউড তারকাদের সঙ্গে মেসির সাক্ষাৎ, পেনাল্টি কিক সরাসরি দেখার সুযোগ এবং ডিনারের ব্যবস্থাও থাকবে।উপ্পল স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচশনিবার, বিকেল ৪টায় হায়দ্রাবাদে পৌঁছে মেসি সন্ধ্যা ৭টায় একটি পাবলিক অনুষ্ঠানে অংশ নেবেন। হায়দ্রাবাদে ২০ মিনিটের একটি প্রদর্শনী ম্যাচও অনুষ্ঠিত হবে সিঙ্গারেণি আরআর-৯ দল এবং মেসি অল স্টারস দলের মধ্যে। ম্যাচের শেষ পাঁচ মিনিটে মেসি মাঠে নামবেন। মনে করা হচ্ছে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও মেসির সঙ্গে মাঠে নামবেন।অন্যান্য প্যাকেজ একনজরেমেসির সঙ্গে দেখা করার জন্য আরও কিছু প্যাকেজ চালু করা হয়েছে:প্যাকেজের ধরণমূল্য (GST ছাড়া)সুযোগ-সুবিধাবাবা ও ছেলে প্যাকেজ₹ ১২.৫০ লক্ষবাবা-ছেলের দেখা, শুধুমাত্র একজনের ছবি তোলার সুযোগ, দুজনের সই করা জার্সি, পেনাল্টি কিক দেখা ও ডিনার।ফ্যামিলি প্যাকেজ₹ ২৫ লক্ষদুজন মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ, দুজনের সই করা জার্সি, চারজনের পেনাল্টি কিক দেখা ও ডিনারে অংশ নেওয়ার সুযোগ।কর্পোরেট প্যাকেজ₹ ৯৫ লক্ষকর্পোরেট সম্মান, মেসির কাছ থেকে মোমেন্টো গ্রহণ, কর্পোরেট দলের সদস্যদের ছবি তোলার সুযোগ এবং সই করা জার্সি।