প্রণব মুখার্জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন অমিত শাহ, ‘তাঁর জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করবে’
December 11, 2025

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার নিজের এক্স (X) হ্যান্ডলে পোস্ট করে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
অমিত শাহ লিখেছেন:
“ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জি’র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জনসেবায় নিবেদিতপ্রাণ নেতা, সংবিধান সম্পর্কে মুখার্জি জী’র গভীর জ্ঞান তাঁর সরকারি কর্মজীবনকে সংজ্ঞায়িত করেছিল। তাঁর জীবন ও কর্ম আমাদের গণতান্ত্রিক যাত্রাকে অনুপ্রাণিত করে চলবে।”
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন থাকার পাশাপাশি এক নিবেদিতপ্রাণ জননেতা এবং রাজনীতিক হিসাবে পরিচিত ছিলেন। তাঁর জন্মবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই শ্রদ্ধাঞ্জলি তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনের প্রতি সম্মান প্রদর্শন।