শোকসংবাদ! প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তি তারকা, শোকে বিনোদন জগৎ
October 18, 2022

তিনি ছিলেন একজন অন্যতম সেরা সুরকার। তিনি এবার সকলকে কাঁদিয়ে চলে গেলেন সুরলোকে। চলে গেলেন সকলের প্রিয় সুরকার স্বপন সেনগুপ্ত। ভারতের চলচিত্র জগতে ফের ঘটলো একটি যুগের অবসান। তার প্রয়ানের সাথে সাথে বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া।
বলিউডের হিন্দি সিনেমাতেতো বটেই সেই সাথে তিনি সুর দিয়েছেন বাংলা ,পাঞ্জাবি, ভোজপুরি সিনেমাতেও। বলিউডে তখন বিখ্যাত জুটি ছিল স্বপন সেনগুপ্ত -জগমোহন বক্সী।

সেই সময় গুণী এই ব্যক্তির সুরে গান গেয়েছেন লতা মঙ্গেশকর , আশা ভোসলে ও কিশোর কুমারের মতো কিং বদন্তি গায়করা।
তার সুর করা বিভিন্ন গান কিংবদন্তি এই শিল্পীদের পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে। তবে তার বন্ধু জগমোহন বক্সী প্রয়াত হন ১৯৯৯ সালে।