SIR-ফর্ম জমা দিয়েছেন, জেনেনিন কাদের হিংয়ারিংয়ে ডাকা হবে? জানাল কমিশন

পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা ‘স্পেশাল সামারি রিভিশন’ (SIR) প্রক্রিয়া, যার আজই ছিল এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন। এরপরেই প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। এমন এক টানটান পরিস্থিতিতে বুধবার নির্বাচন কমিশনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন, যা রাজ্যের লাখ লাখ ভোটারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
কমিশন সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে যাদের তথ্যের মিল খুঁজে পাওয়া যায়নি, তাদের সবাইকে শুনানির (হিয়ারিং) জন্য ডাকা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে এসেছে, তা হলো— যাদের বাবা-মায়ের বয়সের ব্যবধান ১৫ বছর বা তার বেশি, এমন সন্দেহজনক ভোটারদেরও ডেকে পাঠানো হবে হিয়ারিংয়ে!
আগামী ১৬ তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তারপরই অর্থাৎ আগামী সপ্তাহ থেকে শুরু হবে এই বিশেষ শুনানি পর্ব। তবে SIR প্রক্রিয়া নিয়ে দিন বাড়ানোর সম্ভাবনা নিয়ে আজ একটি জরুরি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন।
কাদের ডাকা হচ্ছে হিয়ারিংয়ে?
নির্বাচন কমিশনের সেই আধিকারিক স্পষ্ট করে জানিয়েছেন, ‘যে সব ভোটারের SIR ফর্মে গুরুতর অসঙ্গতি রয়েছে, পাশাপাশি যাদের বাবা-মায়ের বয়সের ব্যবধান সন্দেহজনক— অর্থাৎ ১৫ বছর বা তার বেশি, তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে। আমাদের লক্ষ্য হলো, ভোটার তালিকা যেন সঠিক ও সম্পূর্ণ থাকে।’
শুনানির এই পর্যায়ে কমিশন তথ্য যাচাই করবে এবং সংশ্লিষ্ট ভোটারদের রেকর্ডে থাকা অসঙ্গতি দূর করার সুযোগ দেবে। কিন্তু এই সন্দেহজনক ব্যবধানের কারণ সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারলে বা প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো কঠোর পদক্ষেপও নিতে পারে কমিশন।
‘আনকালেক্টবল’ বা ‘অনুসন্ধানযোগ্য নয়’— ৫৭ লক্ষেরও বেশি ভোটার!
সর্বশেষ তথ্যানুযায়ী, রাজ্যে মোট ৫৭ লক্ষ ৫২ হাজার ২০৭ জন ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় ‘আনকালেক্টবল’ (অগ্রহণযোগ্য) বা ‘আনট্রেসেবল’ (অনুসন্ধানযোগ্য নয়) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের তথ্য নিয়েই এখন কমিশনের উদ্বেগ।
অসঙ্গতির কারণগুলি এক নজরে:
-
মৃত: ২৪,১৪,৭৫০ জন
-
খুঁজে পাওয়া যায়নি: ১১,৫৭,০০-এর বেশি
-
অন্য ঠিকানায় চলে গিয়েছেন: ১৯,৮৯,৯১৪ জন
-
একাধিক স্থানে নাম রয়েছে: ১৩,০৫,৬২৭ জনের
-
ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি (বিভিন্ন কারণে): ১১,৫৭,০০০-এর বেশি
এই পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা এবং আগামী নির্বাচনের আগে প্রত্যেক যোগ্য ভোটারের সঠিক তথ্য নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি বলে ওই আধিকারিক জানিয়েছেন।
জেলা সফরে বিশেষ রোল পর্যবেক্ষকরা
SIR প্রক্রিয়া নিবিড়ভাবে তদারকি করতে ইসির নিয়োগ করা পাঁচ বিশেষ রোল পর্যবেক্ষক বৃহস্পতিবার থেকেই জেলা সফর শুরু করছেন। বুধবার রাজ্যে পৌঁছানোর পর তাঁরা মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের দফতরে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।
CEO জানিয়েছেন, এই পর্যবেক্ষকরা সব জেলা পরিদর্শন করবেন এবং গণনা, নমুনা যাচাইয়ের তথ্য খতিয়ে দেখবেন। পাশাপাশি, তাঁরা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করে সরাসরি কমিশনে রিপোর্ট জমা দেবেন।
আগরওয়াল বলেন, ‘SIR প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের রিপোর্ট কমিশনকে সময়মতো সংশোধনের কাজ করতে সাহায্য করবে, যার ফলে ভোটার তালিকা ত্রুটিমুক্ত হবে।’