“SIR-এর বিরোধিতা করলে…..?”-বাংলার TMC নেতাদের হুঙ্কার অমিত শাহর

বুধবার লোকসভায় SIR (Special Intensive Revision) ইস্যুতে তুমুল বাদানুবাদে উত্তপ্ত হয়ে উঠল কক্ষ। একদিকে যেমন সরকার ও বিরোধী পক্ষের তীব্র তর্ক চলেছে, তেমনই অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সাফ জানালেন, কোনও অবস্থাতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে স্থান দেওয়া হবে না—এটাই NDA সরকারের মূল লক্ষ্য।

🎯 পশ্চিমবঙ্গের সীমান্ত নিয়ে শাহের বড় অভিযোগ

বিরোধীদের প্রশ্নের উত্তরে অমিত শাহ অনুপ্রবেশের উৎস হিসেবে ভারত-বাংলাদেশ সীমান্তকে দায়ী করেন। তিনি বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তে ২২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৬৫৩ কিলোমিটার বর্ডারে কাঁটাতারের বেড়া তৈরি করা হলেও, ৫৬৩ কিলোমিটার এখনও বাকি। এই পুরো ৫৬৩ কিলোমিটার অঞ্চলই পশ্চিমবঙ্গে। বাংলার সীমান্ত বন্ধ করা যাচ্ছে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী এরপর সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের সদস্যদের বোঝা উচিত যে, রাহুল গান্ধী ‘অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা’ করতে গিয়ে সাফ হয়ে গিয়েছেন। এখন TMC-ও যদি সেই একই পথে হাঁটে, তাহলে বাংলায় বিজেপির জয় নিশ্চিত।”

❓ ‘আধার-রেশন কার্ড বাংলায় তৈরি হয়, থানা কেন জানে না?’

অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম যুক্ত হওয়া নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন অমিত শাহ। তাঁর প্রশ্ন, “অনুপ্রবেশকারীরা প্রথমে বর্ডার পার করে বাংলারই কোনও গ্রামে আসে। ভোটার তালিকায় তাঁদের নাম যুক্ত করা হয়। থানা কেন এ বিষয়ে কিছু জানে না? আধার কার্ড-রেশন কার্ড কোথায় তৈরি করে তাঁরা? বাংলাতেই করে। তাহলে এর কোনও দায় রাজ্য সরকারের নেই?”

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, এই ঘটনা আসলে দেশের ভবিষ্যৎ ও সুরক্ষার সঙ্গে আপোষ করা হচ্ছে।

🗣️ শাহ-রাহুল বাগযুদ্ধ: ‘ডিবেট করুন’ বনাম ‘আমি ঠিক করব’

উল্লেখযোগ্যভাবে, এদিন সংসদে অমিত শাহকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ জানান কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘চলুন মিস্টার অমিত শাহ, আপনাকে চ্যালেঞ্জ করছি। আমার প্রেস কনফারেন্সের উপর একটি ডিবেট করুন।’

রাহুল গান্ধীর এই চ্যালেঞ্জের পাল্টা ফুঁসে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তীব্র প্রতিক্রিয়া দিয়ে বলেন, “আমি কোন ক্রমে সংসদে ভাষণ দেব তা অন্য কেউ ঠিক করে দেবে না। একমাত্র আমি ঠিক করব।

⚖️ ‘জিতলে SIR খুব ভালো, হারলে সমস্যা? এই দ্বিচারিতা চলবে না’

এছাড়াও, ভোটার তালিকা এবং SIR নিয়ে বিরোধীদের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, “যখন আপনারা জেতেন, নতুন পোশাক পরে শপথ নেন, তখন SIR খুব ভালো তাই তো? কিন্তু বিহারের মতো মুখ থুবড়ে পড়লেই ভোটার তালিকা নিয়ে সমস্যা বের করেন। এই দ্বিচারিতা আর চলবে না।