যৌতুক না মেলায় ভয়ঙ্কর প্রতিশোধ! স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ভাইরাল করল স্বামী, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

মধ্যপ্রদেশের রেওয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে যৌতুকের দাবি পূরণ না হওয়ায় এক স্বামী ব্যক্তিগত শোবার ঘরের ভিডিও তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। এই খবর জানতে পেরে স্ত্রী দ্রুত বাবা-মায়ের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
পুরো ঘটনাটি রেওয়া জেলার সামান থানা এলাকার। অভিযুক্ত স্বামী, শিবম সাহু, যিনি একজন ট্রাক চালক, প্রথমে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। যখন সে বুঝতে পারে যে এভাবে চাপ দিয়ে লাভ হচ্ছে না, তখন সে স্ত্রীকে কৌশলে তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করে এবং সেই গোপন মুহূর্তের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিয়ের কিছুদিন পর থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য চাপ দিচ্ছিল। কিন্তু তার পরিবার যৌতুক দিতে অক্ষম ছিল। পরবর্তীতে, দাবি পূরণ করতে স্ত্রী ও তাঁর পরিবার ব্যর্থ হওয়ায় শিবম সাহু চরম প্রতিশোধ নেওয়ার পথ বেছে নেয়। সে তার স্ত্রীর সাথে আপত্তিকর ভিডিওটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই চরম বিপাকে পড়েন ওই মহিলা। ভুক্তভোগীর অভিযোগ নথিভুক্ত করেছে সামান থানার পুলিশ এবং অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।