সাইবার জালিয়াতি মামলায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার প্রতারক, চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

কলকাতায় একটি সফ্‌টওয়্যার কোম্পানিতে চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তের নাম অভিষেক যাদব, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।

প্রতারণার বিবরণ

কলকাতা পুলিশের সাইবার সেলে একটি অভিযোগ আসে যে, ভুয়ো ডোমেন ব্যবহার করে অভিযোগকারীর কাছ থেকে ২৬ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

তদন্তে উঠে আসে, প্রতারণার কাজে ব্যবহৃত ভুয়ো ডোমেনটির নাম ছিল indeedasia. com। এই ডোমেনটি কেনা হয়েছিল একটি UPI আইডির মাধ্যমে, যা উত্তরপ্রদেশের আজমগড় জেলার সোফিপুর শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল।

অভিযুক্তের গ্রেফতার

ওই সূত্র ধরেই গতকাল, রবিবার মধ্যরাতে কলকাতা পুলিশের সাইবার সেল উত্তরপ্রদেশের আজমগড়ের তাহবপুর এলাকায় হানা দেয় এবং অভিযুক্ত অভিষেক যাদবকে গ্রেফতার করে।

উদ্ধার: সূত্রের খবর অনুযায়ী, ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পরবর্তী পদক্ষেপ: আজ অভিযুক্তকে আজমগড়ের সিজেএম আদালতে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করা হয়, যাতে তাঁকে কলকাতায় নিয়ে আসা যায়।

Dipak Barman01
  • Dipak Barman01