উত্তর ২৪ পরগনায় ঘুষের ছবি ভাইরাল! দেব রুপায়ণ নগরে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার ঘোলার মহিষপোতা এলাকায় দেব রুপায়ণ নগরের এক জমির মালিকের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার ছবি ভাইরাল হয়েছে। এই ছবিতে অভিযুক্ত হিসেবে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের স্বামী পাপন দাস এবং উপপ্রধান ও যুব সভাপতি প্রবীর দাসকে। এই ছবি ভাইরাল হতেই এলাকায় তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

ঘটনার পরই এই ভাইরাল ছবিটি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজে টুইট করেছেন, যা বিতর্ককে আরও বাড়িয়ে তুলেছে।

যদিও TV9 বাংলা ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করেনি। তবে অভিযুক্ত উপপ্রধান প্রবীর দাস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, যে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে, তা আসলে ব্যবসার লেনদেন সংক্রান্ত টাকা, ঘুষ নয়।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী দলগুলি। পঞ্চায়েত প্রধানের স্বামীর টাকা নেওয়ার ছবি প্রকাশ্যে আসায় শাসক দলের অস্বস্তি বহুগুণে বেড়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01