ভোটের আগে বীরভূমে এসপি-র ‘গোপন বৈঠক’! ছুটির দিনে সার্কিট হাউসে হঠাৎ কী নিয়ে আলোচনা?

বীরভূমে পুলিশ সুপার (SP)-এর একটি ‘গোপন বৈঠক’ ঘিরে নানুর এলাকায় জল্পনা ছড়িয়েছে। রবিবার, ছুটির দিনে সার্কিট হাউসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু কী কারণে এই বৈঠক হলো এবং কেনই বা হঠাৎ করে এত গোপনীয়তা বজায় রাখা হলো, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে পুলিশ প্রশাসনের এমন একান্ত বৈঠক স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতূহল বাড়িয়েছে। রবিবার ছুটির দিন বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে এই বৈঠক হয়েছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুলিশ সুপার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ (Special Intensive Revision – SIR) নিয়ে এই বৈঠক করতে পারেন। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু নির্বাচনের প্রাক্কালে এসপি-র এমন গোপন বৈঠক রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।

Dipak Barman01
  • Dipak Barman01