‘মমতা বন্দ্যোপাধ্যায় গীতা শব্দটাই ঠিক করে উচ্চারণ করতে পারবেন না’, সল্টলেকে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর

‘মমতা বন্দ্যোপাধ্যায় গীতা শব্দটাই ঠিক করে উচ্চারণ করতে পারবেন না’, সল্টলেকে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শুভেন্দু অধিকারীর

সল্টলেক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় জ্ঞান নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সল্টলেকে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সুপ্রিমোকে চরম আক্রমণ করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ করতে পারবেন না।” মুখ্যমন্ত্রীর হিন্দুদের কর্মসূচিতে অংশগ্রহণ করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিরোধী দলনেতা আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, “মমতাকে কোনও হিন্দুদের কর্মসূচীতে ডাকা উচিত নয়।” শুভেন্দুর এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Dipak Barman01
  • Dipak Barman01