TET : আমরণ অনশনে বসলে চাকরি প্রার্থীরা, অসুস্থ একাধিক আন্দোলনকারী
October 18, 2022

আজ মঙ্গলবার সকাল থেকেই আমরণ অনশনে বসলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। তারা আজ আন্দোলন বসে দাবি করে জানিয়েছে যে তারা নিয়োগ পত্র হাতে না পাওয়া পর্যন্ত খাদ্য গ্রহণ করবে না। তারা তাদের চাকরির দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে লাগাতার অবস্থান আন্দোলন করছে ২০১৪ -র প্রাথমিক TET পরীক্ষায় উর্তীন্নরা।
আন্দোলন চলাকালীন ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন একাধিক আন্দোলনকারী। গতকাল থেকেই তাদের পুলিশের সাথে কয়েক দফা ধস্তাধস্তি হয় , তাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়েন তাদের এম্বুলেন্স -এ করে নিয়ে যাওয়া হয় হসপিটালে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর আরও ব্যাপক আকার ধারণ করেছে চাকরি প্রার্থীদের আন্দোলন। নিয়োগ দুর্নীতি অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্জি থেকে আরো অনেকে।