CBI-দফতরে হাজিরা দিলেন অদিতি মুন্সির স্বামী দেবরাজ, জেনেনিন কারণ

আজ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিলেন তৃণমূল কাউন্সিলর তথা জনপ্রিয় কীর্তন শিল্পী ও বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী।

জানাগেছে ভোট পরবর্তী এক হিংসা মামলায় বিধান নগরের মেয়র পরিষদকে তলব করেছিল সিবিআই। ২০২১ সালে ভোট পরবর্তী সময়ে প্রসেনজিৎ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর নামে। মৃত ওই যুবক বিজেপি কর্মী ছিলেন বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ এর নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা বাংলা জুড়ে তৈরী হয়েছিল এক অশান্ত পরিবেশ। দিকে দিকে ঘর ছাড়া হয়ে পড়েছিল বিজেপি দলের নেতা কর্মীরা। তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও ওঠে অভিযোগ। সেই ভিত্তিতেই কেন্দ্রীয় কমিটি নাম তদন্তে। তদন্ত শেষে সেই সব মামলার দায়িত্ব যায় সিবিআইয়ের হাতে।